Posts

Showing posts with the label ✔️Iman and good deeds lead paradise

✔️Iman and good deeds lead paradise

সৎকর্ম জানা ও চর্চা বাদ দিয়ে আমরা প্রচলিত  নামাজ, তাবলীগ,এস্তেমা,হজ্ব,দোয়া,উরস,ওয়াজ,পোশাক-পর্দা,  কুরআন খতম,জিকিরকে জান্নাতের চাবি বানিয়ে ফেলেছি।কিন্তু কুরআনে একটা জায়গায় ও এসব করে জান্নাতে যাওয়ার কথা বলা নেই কিন্তু 100 বেশি আয়াতে এক সৃষ্টিকর্তাতে বিশ্বাস ও  সৎ কর্মে জান্নাতের কথা বলা আছে।কিন্তু এই ভালো কাজের আয়াতগুলো ঢাকা পড়ে গেছে নামাজ পড়া আর দুয়ার ফজিলতের কাছে। আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় কুরআনে বলেছেন---"যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তারা-ই সৃষ্টির সেরা"(৯৮:৭)। পুরুষই হোক বা নারী-ই হোক, যারা তওবা করে,বিশ্বাসী হয়ে, সৎকাজ করবে, তাদের প্রাপ্য নষ্ট হবে না, বরং পরিপূর্ণ ভাবে দেয়া হবে। তাদের ভয় নাই, তারা দু:খিতও হবে না---তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে।এই কথাগুলো বলা আছে নীচের উল্লেখিত আয়াত সমূহে।   1.সময়ের শপথ !  নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তবে তারা ছাড়া যারা বিশ্বাস করেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।(103:1-3) 2.নিশ্চয় সৎকাজ অসৎকাজকে মিটিয়ে দেয়। এটা ...